আগামি পাঁচ বছরে কোটি কোটি মানুষের নিজস্ব এআই সহকারী থাকবে: জাকারবার্গ
মার্ক জাকারবার্গ মনে করছেন, আগামী পাঁচ বছরের মধ্যেই বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী থাকবে, যা ব্যবহারকারীর লক্ষ্য বুঝে সারাক্ষণ কাজ করবে।
তিনি এক প্রতিবেদন বৈঠকে বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন,
তার মতে, এই সহকারীরা আর্থিক ব্যবস্থাপনা, স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক এবং গৃহস্থালির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, মানুষ যখন একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করবে, তখন মেসেজিং প্ল্যাটফর্মগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইতোমধ্যে এসব প্ল্যাটফর্মেই ব্যবহারকারীরা সবচেয়ে বেশি এ ধরনের সেবার সঙ্গে যোগাযোগ করছেন।
তবে এই দৌড়ে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও পিছিয়ে নেই। বিভিন্ন প্রতিষ্ঠান এখন এমন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরিতে কাজ করছে, যা মানুষের হয়ে সিদ্ধান্ত নিতে এবং কাজ সম্পন্ন করতে পারে।
এদিকে, বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে কিছু উদ্বেগও তৈরি হয়েছে। নতুন প্রযুক্তি উন্নয়ন খাতে ব্যাপক ব্যয়ের কারণে আর্থিক চাপ বাড়ছে, এবং অবকাঠামো নির্মাণে বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।
সবকিছু মিলিয়ে জাকারবার্গ মনে করছেন, ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীই ভবিষ্যতের প্রযুক্তি পণ্যের মূল ভিত্তি হবে এবং এর ওপর নির্ভর করেই আগামী দিনে নতুন আয়ের পথ তৈরি হবে।